
কেউ নতুন করে পরিচয় জানতে চাইলে আমরা সাধারণত কী বলি?
“আমি একটি ব্যাংকে AGM।”
“আমি HR Manager।”
“আমি Head of Sales।”
“আমি Finance Director।”
ভুল কিছু না। কিন্তু একটা প্রশ্ন আছে -পদবিটা সরিয়ে দিলে, মানুষ আপনাকে কীভাবে পরিচয় করাবে?
এই প্রশ্নটাই interesting।
কারণ আপনার Job Title বলে আপনি কোথায় কাজ করছেন এবং কী level-এ আছেন। কিন্তু আপনার পুরো professional value কি সেটা বলে?
সবসময় না। মানে Job Title role বলে, value পুরোটা বলে না
ধরুন, দুজন মানুষের designation একই "Sales Manager"। একজনের সবচেয়ে বড় strength নতুন market develop করা। আরেকজন underperforming team কে turn around করতে খুব ভালো।
Job Title একই। কিন্তু তাঁদের professional value এক নয়। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ distinction তৈরি হয়। Designation বলে আপনি কী পদে আছেন। Professional identity বলে আপনি কী value তৈরি করেন।
Career যত senior হয়, এই difference তত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। Company বদলালে কী থাকবে? আজ আপনি একটি প্রতিষ্ঠানে Head of Marketing। কাল অন্য প্রতিষ্ঠানে CMO হতে পারেন। এরপর consultant হতে পারেন।
Title বদলাবে,Company বদলাবে। কিন্তু কিছু জিনিস ideally আপনার সঙ্গে থাকবে-
আপনার expertise, আপনার judgment,
আপনার problem-solving ability,
আপনার reputation,
এবং মানুষ আপনার নামের সঙ্গে যে professional value associate করে।
এটাই Personal Brand-এর long-term value।
Title আপনার বর্তমান position। Personal Brand আপনার সঙ্গে carry করা professional reputation।
তাহলে আপনি কীসের জন্য পরিচিত হতে চান? এই প্রশ্নের উত্তর অনেক experienced professional-এর কাছেও পরিষ্কার থাকে না।
কারণ আমরা কাজ করি অনেক। কিন্তু নিজের professional identity নিয়ে আলাদা করে খুব কম ভাবি। একটু নিজের দিকে তাকান। মানুষ কোন বিষয়ে আপনার কাছে advice নিতে আসে? কোন ধরনের problem আপনি বারবার solve করেছেন? আপনার career-এর কোন contribution নিয়ে আপনি সবচেয়ে confident? আর আগামী কয়েক বছরে কোন ২–৩টি expertise-এর সঙ্গে নিজের নাম associate করতে চান?
এই প্রশ্নগুলোর উত্তরই আপনার positioning-এর foundation হতে পারে। একটা সহজ উদাহরণ ধরুন আপনার Job Title: Operations Manager এটা role বোঝায়। কিন্তু আপনার real professional value যদি হয়- Operational Excellence,,Process Improvement,,Cost Optimization
তাহলে pictureটা অনেক পরিষ্কার হয়।
এখন যদি আপনার কাজের proof-ও থাকে - process improve করেছেন, cost কমিয়েছেন, operation stabilize করেছেন তাহলে মানুষ শুধু title দেখবে না, value-ও বুঝবে।
সেখানেই professional identity শক্তিশালী হয়। Senior Professionals-এর জন্য এটা আরও গুরুত্বপূর্ণ
Career-এর শুরুর দিকে Job Title পরিচয়ের বড় অংশ হতে পারে।
কিন্তু senior level-এ মানুষ শুধু জানতে চায় না ‘আপনার designation কী?’ তারা জানতে চায়- আপনি কী ধরনের leader? কোন ধরনের challenge handle করেন? কোন বিষয়ে আপনার judgment trusted? আপনার track record কী?
আপনার reputation কী বলে?
Leadership level-এ title গুরুত্বপূর্ণ, কিন্তু reputation আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ opportunity অনেক সময় title দেখে আসে না। আসে trust, reputation এবং recognized expertise থেকে।
Personal Branding-এর কাজ কোথায়?
Personal Branding নতুন কোনো artificial identity বানায় না। বরং আপনার experience-এর মধ্যে যে value ইতিমধ্যেই আছে, সেটাকে clearer করে। এই জায়গায় দুটো জিনিস সবচেয়ে important:
Brand Clarity - আপনি কীসের জন্য পরিচিত হতে চান?
Positioning - মানুষ আপনাকে সেইভাবেই বুঝছে কি না?
এই দুটো পরিষ্কার হলে LinkedIn, bio, content, speaking, networking - সবকিছু একই direction-এ কাজ করতে শুরু করে।
৩টা প্রশ্নে নিজেকে যাচাই করুন
একটা কাগজে এই তিনটা প্রশ্নের উত্তর লিখুন:
1. আমি কোন ধরনের professional problem সবচেয়ে ভালো solve করি?
2. মানুষ সাধারণত কোন বিষয়ে আমার কাছে আসে?
3. আগামী ৩ বছরে কোন ২–৩টি expertise-এর জন্য পরিচিত হতে চাই?
তারপর আপনার LinkedIn profile, bio বা professional presence দেখুন। সেখানে কি একই message যাচ্ছে? যদি না যায়, তাহলে gapটা সেখানেই।
শেষ কথা
আপনার Job Title গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা আপনার পুরো professional story নয়। Title বলে আপনি কোথায় বসে আছেন। আপনার Personal Brand বলে - আপনি সেখানে কী value তৈরি করেছেন, মানুষ আপনাকে কীসের জন্য বিশ্বাস করে, আর chair বদলে গেলেও আপনার সঙ্গে কী থেকে যাবে।
Career-এর একটা পর্যায়ে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা থাকে না- “আমার designation কী?”
বরং হয়ে যায়-
“মানুষ আমার নাম শুনলে কীসের কথা মনে করে?”সেই উত্তরটা যত পরিষ্কার হবে, আপনার professional identity তত শক্তিশালী হবে। আপনার Personal Brand কি আপনার Job Title-এর বাইরের value-টা দেখাচ্ছে?
আপনি চাইলে Free 3-Minute Personal Brand Audit করে নিজের clarity, positioning, visibility, credibility এবং অন্যান্য গুরুত্বপূর্ণ area evaluate করতে পারেন।
Audit শেষে আপনি জানতে পারবেন:
Personal Brand Score · Strongest Area · Biggest Gap · Practical Recommendations
Take the Free Personal Brand Audit
Written by Shohag Fardin Oron
Personal Branding Strategist