Personal Branding

Personal Branding-এর ৭ ধাপ: Clarity থেকে Influence পর্যন্ত

Personal Branding শুরু করবেন কীভাবে? Brand Clarity থেকে Influence পর্যন্ত ৭টি ধাপে নিজের Professional Brand তৈরির একটি সহজ, বাস্তবসম্মত ও Practical Guide।

Shohag Fardin Oron · 2026-10-21

Personal Branding-এর ৭টি ধাপ: Brand Clarity, Positioning, Professional Presence, Visibility, Credibility ও Influence — Shohag Fardin Oron

ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন নিজের Personal Brand নিয়ে কাজ করবেন।

LinkedIn খুলে বসলেন। কিন্তু শুরু করবেন কোথা থেকে? Profile আপডেট করবেন, নিজের অভিজ্ঞতা নিয়ে লিখবেন, নাকি industry-এর নতুন মানুষের সঙ্গে পরিচিত হবেন?
কোনোটাই ভুল নয়। কিন্তু কোনটা আগে করবেন আর কেন করবেন, সেটা পরিষ্কার না থাকলে কিছুদিন পর মনে হতে পারে অনেক কিছুই করছেন, অথচ কোথায় এগোচ্ছেন বুঝতে পারছেন না।

Personal Branding নিয়ে কাজ করতে গিয়ে এই বিষয়টা আমাকে ভাবিয়েছে। শুধু Personal Branding-এর গুরুত্ব বোঝালেই তো হবে না, একজন Professional-কে কোথা থেকে শুরু করতে হবে, সেটাও বুঝতে হবে।
সেই চিন্তা থেকে পড়াশোনা, গবেষণা এবং পেশাজীবীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা মিলিয়ে আমি Personal Branding-এর প্রক্রিয়াকে সাতটি ধাপে সাজিয়েছি।

ধাপগুলো কীভাবে কাজ করে, চলুন একজন Professional-এর উদাহরণ দিয়ে বুঝি।

১. Brand Clarity — আগে নিজেকে বুঝুন

ধরুন, রাশেদ একজন Operations Manager। প্রায় ১৪ বছর ধরে কাজ করছেন। বিভিন্ন সময়ে production delay সামলেছেন, team management করেছেন, কাজের process উন্নত করেছেন।
এখন তিনি ভবিষ্যতে Operational Excellence ও Process Improvement-এর জন্য পরিচিত হতে চান।
এটাই তাঁর Brand Clarity, অভিজ্ঞতার অনেকগুলো দিক থেকে কোন শক্তিগুলোকে নিজের professional identity-এর কেন্দ্রে রাখবেন, সেটা বুঝতে পারা।
আপনার ক্ষেত্রেও শুরুটা এখান থেকে: কোন expertise-এর জন্য মানুষ আপনাকে মনে রাখুক সেটা আজই ঠিক করুন?

২. Positioning — মানুষ আপনাকে কীভাবে বুঝবে?

নিজের strength বুঝলেই কাজ শেষ নয়। অন্য মানুষও যেন সেটি সহজে বুঝতে পারে।
রাশেদ যদি শুধু বলেন, “আমি একজন Operations Manager”, তাহলে তাঁর expertise-এর বিশেষ দিকটি বোঝা কঠিন।
কিন্তু তিনি যদি নিজের পরিচয়ে Process Improvement, Operational Efficiency এবং সমস্যা সমাধানের অভিজ্ঞতা তুলে ধরেন, তাহলে তাঁর professional value অনেক বেশি পরিষ্কার হবে।
Clarity হলো নিজেকে বোঝা। Positioning হলো সেই পরিচয় অন্যের কাছে পরিষ্কার করা।

৩. Professional Presence — আপনার পরিচয় কি ঠিকভাবে প্রকাশ পাচ্ছে?

এবার রাশেদ তাঁর LinkedIn Profile দেখলেন। সেখানে designation আছে, company আছে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজের contribution প্রায় নেই।
তিনি profile আপডেট করলেন। নিজের expertise, responsibilities এবং উল্লেখযোগ্য achievements এমনভাবে সাজালেন, যাতে নতুন কেউ দেখলেও তাঁর কাজের গভীরতা বুঝতে পারে।
আপনার ক্ষেত্রেও প্রশ্নটা একই, আপনার experience যতটা শক্তিশালী, আপনার professional presence কি সেটার সঠিক প্রতিফলন ঘটাচ্ছে?

৪. Content & Thought Leadership — আপনার চিন্তাভাবনা মানুষ জানবে কীভাবে?

রাশেদ দীর্ঘদিন কাজ করতে গিয়ে অনেক practical lesson শিখেছেন। কিন্তু প্রতিষ্ঠানের বাইরের মানুষ সেগুলো জানেন না।
এখন তিনি মাঝে মাঝে নিজের অভিজ্ঞতা থেকে useful insight share করতে শুরু করলেন।
যেমন, একটি project-এ production delay কমানোর জন্য কী ধরনের চিন্তা ও সিদ্ধান্ত কাজে এসেছে।
এতে মানুষ শুধু তাঁর পদবি জানবে না, বুঝতে পারবে তিনি কীভাবে problem solve করেন।
Thought Leadership-এর শুরুটা এভাবেও হতে পারে। বড় বড় কথা নয়, নিজের অভিজ্ঞতা থেকে অন্যের কাজে লাগে এমন চিন্তাভাবনা তুলে ধরা।

৫. Strategic Visibility — সঠিক মানুষের সামনে পৌঁছান

ভালো content লিখলেই সঠিক মানুষ সেটা দেখবেন, এমন নিশ্চয়তা নেই।
তাই রাশেদ নিজের industry-এর relevant professional community, Operations Leaders এবং decision-makers-এর সঙ্গে meaningful connection তৈরি করতে শুরু করলেন।
আলোচনায় অংশ নিলেন, অন্যদের অভিজ্ঞতা জানলেন, প্রয়োজনমতো নিজের insight দিলেন।
কারণ Personal Branding-এর উদ্দেশ্য সবাইকে আপনার নাম জানানো নয়। যাদের কাছে আপনার expertise গুরুত্বপূর্ণ, তাঁদের কাছে পরিচিত হওয়া।

৬. Credibility & Reputation — মানুষ আপনাকে বিশ্বাস করবে কেন?

এতক্ষণ রাশেদ নিজের expertise তুলে ধরেছেন। এবার প্রয়োজন তার পক্ষে বাস্তব প্রমাণ।
তিনি কোন project-এ কী অবদান রেখেছেন, কোথায় process improvement করেছেন, কোন ধরনের result এসেছে এসব তথ্য গুছিয়ে নিলেন।
যেখানে অনুমতি আছে, সেখানে কাজের উদাহরণ তুলে ধরলেন। পরিচিত colleagues-এর কাছ থেকেও professional recommendation নিতে পারেন।
কারণ একজন Professional-এর credibility শুধু তাঁর নিজের কথায় তৈরি হয় না। তাঁর কাজ, ফলাফল এবং অন্যের অভিজ্ঞতাও সেই বিশ্বাসকে শক্তিশালী করে।

৭. Influence & Opportunity — পরিচিতি থেকে সুযোগ

ধরুন, কিছুদিন পর industry-এর একজন professional নতুন একটি Operations Improvement initiative-এর জন্য উপযুক্ত কাউকে খুঁজছেন।
রাশেদের expertise, কাজের প্রমাণ ও professional reputation সম্পর্কে ধারণা থাকলে তাঁর নাম recommendation-এ আসতে পারে।
এটি নিশ্চিত কোনো ফলাফল নয়। তবে সময়ের সঙ্গে পরিষ্কার positioning, বিশ্বাসযোগ্যতা এবং সঠিক সম্পর্ক নতুন opportunity-এর সম্ভাবনা তৈরি করে।
Personal Branding-এর শেষ ধাপের উদ্দেশ্য এখানেই, আপনার professional reputation যেন বাস্তব জীবনে মূল্য তৈরি করতে পারে।

তাহলে আজ থেকেই কী করবেন?
রাশেদের উদাহরণে সাতটি ধাপ দেখলেন। বাস্তবে এগুলো একবার করে শেষ করার কাজ নয়। প্রয়োজন অনুযায়ী আগের ধাপে ফিরে নিজের positioning, presence কিংবা strategy আরও উন্নত করতে হয়।
তবে শুরু করার জন্য এত কিছু একসঙ্গে ভাবতে হবে না।

আজ মাত্র ১০ মিনিট সময় নিয়ে লিখুন:
“আগামী তিন বছরে Professional হিসেবে আমি কীসের জন্য পরিচিত হতে চাই?”
তারপর আপনার দুটি গুরুত্বপূর্ণ strength এবং সেগুলোর পক্ষে একটি বাস্তব কাজের উদাহরণ লিখুন।
এটাই আপনার Brand Clarity তৈরির প্রথম অনুশীলন হতে পারে।

আমার বই ‘Personal Branding -এর ৭ সূত্র’-তে এই ধাপগুলো আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, যাতে একজন Professional নিজের বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে এগোতে পারেন।

আপনার Personal Brand এখন কোথায় দাঁড়িয়ে আছে?
আপনার Brand Clarity ভালো হতে পারে, কিন্তু Visibility দুর্বল। আবার Professional Presence ভালো হলেও Credibility-এর যথেষ্ট evidence নাও থাকতে পারে।
কোন জায়গায় আপনার বেশি কাজ করা প্রয়োজন, সেটা বুঝতে চাইলে Free 3-Minute Personal Brand Audit করতে পারেন।

Audit শেষে পাবেন আপনার Personal Brand Score, Strongest Area, Biggest Gap এবং Practical Recommendations।

Take the Free Personal Brand Audit →

Written by Shohag Fardin Oron
Personal Branding Strategist